৪ মে ২০২৬

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানালেন, ইরানে কোনো হামলা নয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:১০ পিএম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানালেন, ইরানে কোনো হামলা নয়

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত আছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধু সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্যই যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে।

তিনি বলেন, ‘ইরান যেন অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি এ যুক্তরাষ্ট্র-ইসরাইলের অনুরোধে সম্মতি দিয়েছেন।

তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের’ সঙ্গে হামলায় অংশ নেবে না।

তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতেই যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স- জার্মানিও প্রস্তত আছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি