যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ এলাকায় ছুরি হামলা, আহত বেশ কয়েকজন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয়েছে বেশ কয়েকজন। আটক করা হয়েছে এক হামলাকারীকে। এ সময় তাকে গুলি করে পুলিশ।
হামলার স্থান ঘিরে রাখা হয়েছে। তবে কেন এই হামলা, তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। এটিকে বড় ঘটনা আখ্যা দিয়েছে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। হামলার ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করছেন বলে টুইটারে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
এর আগে ২০১৭ সালে একই এলাকায় পথচারিদের ওপর গাড়ি চাপা দিয়ে ৮ জনকে হত্যা করা হয়েছিল।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি