যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে দুই নার্স জমজ বোনের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাজ্যে মাত্র তিনদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কেটি ও এমা নামের দুই জমজ বোন। দুইজনই নার্স হিসেবে কাজ করতেন।
কেটি ডেভিস ২১শে এপ্রিল ব্রিটেনের সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মারা যান। এরপর একই হাসপাতালে ২৪শে এপ্রিল মৃত্যু হয় এমার। কেটি কাজ করতেন সাউদাম্পটন শিশু হাসপাতালে। সেখানে ২০১৩ সাল পর্যন্ত ৯ বছর কাজ করছেন এমা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তাদের অবস্থা অবনতি হচ্ছিল। তারা দুইজনেই জীবনের বেশিরভাগ সময় রোগীদের সেবায় কাটিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন সহকর্মীরা। করোনা মহামারিতে এখন পর্যন্ত দেশটিতে ৫০ জন নার্সের মৃত্যু হয়েছে।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি