৫ মে ২০২৬

যুক্তরাজ্যে বিকল্প পার্লামেন্ট গঠনের ঘোষণা ৫০ জন এমপি'র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাজ্যে বিকল্প পার্লামেন্ট গঠনের ঘোষণা ৫০ জন এমপি'র

বিদেশ ডেস্ক: যুক্তরাজ্যে হাউজ অব কমন্সের সর্বদলীয় ৫০ জন এমপি এক জোট হয়েছেন। তারা একটি বিকল্প হাউজ অব কমন্স গড়ার ঘোষণা দিয়েছেন। ব্রেক্সিট ইস্যুতে তারা আগামী পাঁচ সপ্তাহ ধরে বিতর্ক করতে চান।

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বেক্সিটের আগে সংসদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ এতে সায় দিয়েছেন। বৃটিশ রাজনীতি এখন উত্তপ্ত। সংসদের ঘটনা রাজপথে গড়িয়েছে। শনিবার বড় বড় শহরে বিক্ষোভ হয়েছে।

বৃটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের কাছে ৫০ জন এমপি তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এমপিদের মাঝে শাসক কনজারভেটিভ পার্টির দুইজন সদস্যও রয়েছেন। তারা বলছেন, ২০১৬ সালে দর কষাকষির মাধ্যমে একটি ব্রেক্সিট চুক্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, অথচ এখন প্রধানমন্ত্রী বলছেন চুক্তিহীন ব্রেক্সিটের কথা। এজন্য সংসদের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে এটা এক অসাংবিধানিক অভ্যুত্থান। আগামী মঙ্গলবার এমপিরা পার্লামেন্টে ফিরে আসবেন। বামপন্থি গ্রুপ মোমেন্টাস তাদের সদস্যদের আন্দোলনের অংশ হিসেবে রাস্তা ও ব্রিজ আটকে দেয়ার আহবান জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী জন মেজর আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি