৪ মে ২০২৬

যুক্তিবাদীর মৃত্যুতে শোকাহত বিরোধীদলীয় নেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ পিএম
যুক্তিবাদীর মৃত্যুতে শোকাহত বিরোধীদলীয় নেতা

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ও ডা. শফিকুর রহমান

বাংলাপ্রেস ডেস্ক:   প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ৩ মার্চ এক শোকবাণী দিয়েছেন। 

তার দেওয়া শোকবাণীতে তিনি বলেন, প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আজ ৩  মার্চ (মঙ্গলবার) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

তিনি বলেন, মাওলানা যুক্তিবাদী তার ওয়াজে কুরআন-সুন্নাহর বক্তব্য হিকমত ও যুক্তির সঙ্গে মানুষের সামনে উপস্থাপন করতেন। যুক্তিনির্ভর ও প্রাঞ্জল বয়ানের কারণে তিনি দেশে-বিদেশে ‘যুক্তিবাদী’ উপাধিতে সমধিক পরিচিতি লাভ করেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তিকালে জাতি একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী বক্তাকে হারাল। তিনি আজীবন ওয়াজ-নসিহতের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করা এবং মানুষের উন্নত নৈতিক চরিত্র গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি