৪ মে ২০২৬

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:১৭ এএম
যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান

 

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা আজ মঙ্গলবার পর্যন্ত চতুর্থ দিনে গড়েছে। দেশটিতে দুই ক্ষমতাধর দেশের মুহুর্মুহু হামলায় নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের ফলে দেশটিতে আরও ভয়ার্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ১৪ দেশ ছাড়ার আহ্বানমার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব ১৪ দেশ ছাড়ার আহ্বান
এদিকে ইরানে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে শত শত ইরানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম দফার হামলাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ ৪৮ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছে।

 

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি