যথেষ্ট হয়েছে, এখন থামার সময়: জাতিসংঘ মহাসচিব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ব নেতৃবৃন্দের কণ্ঠে উত্তেজনা প্রশমনের ডাক জোরালো হয়ে উঠেছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টির পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকেই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
এক্সে করা পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ। তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট হয়েছে। এবার থামার সময়। শান্তি ও কূটনীতি জয়ী হোক।’
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং জনগণের সুরক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছি। একইসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, সব পক্ষ যেন ‘সর্বোচ্চ সংযম’ দেখায় এবং উত্তেজনা হ্রাসে কার্যকর ভূমিকা নেয় — এই আহ্বান জানিয়েছি।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তার দেশকে ‘সংযম’ দেখাতে বলাটা ‘অযৌক্তিক’। নিজ দেশে ইসরায়েলি হামলার মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরে টেলিগ্রামে দেয়া এক পোস্টে ওই বৈঠকের প্রসঙ্গ টেনে এ কথা লিখেন তিনি।
বার্তায় আরাগচি উল্লেখ করেন, তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েল ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি ইউরোপীয় দেশগুলোর ইসরায়েলপন্থি অবস্থানেরও সমালোচনা করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে কঠোর ও নির্ধারিত। আমরা আমাদের ভূখণ্ডে আগ্রাসনের জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করি।”
প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। নৃশংস এই হামালায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এই হামলার উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান। সূত্র : বিবিসি
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি