৯ মে ২০২৬

যশোরের শার্শায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যশোরের শার্শায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম। সোমবার দুপুরে শার্শা উপজেলা‌‌ অডিটোরিয়ামে কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলামের।সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।নাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, শার্শা উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো: নাজিম উদ্দিন,জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আজিজুর রহমান, থানা আমির হাবিবুর রহমান,ইন্জিনিয়ার জাহাঙ্গীর হেসেন,সি এন্ড এফ এর সভাপতি মো: সামছুর রহমান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা,উপজেলার সকল প্রেসক্লাবের সভাপতি সম্পাদক,বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,ব্যবসায়ীসহ সুধী মহল। মতবিনিময় সভায় বক্তরা তাদের বক্তব্যে শার্শা উপজেলার বিভিন্ন সমস্যা ও বিগত ১৭ বছরের দূ:শাসনের বিভিন্ন চিত্র তুলে ধরেন। বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরে এখনও দুর্নীতিবাজরা বহাল তবিয়তে তাদের কার্যক্রম চালাচ্ছেন। অনতি বিরম্বে তাদের অপসারণ করা ও সুন্দর একটি উপজেলা গড়ার লক্ষে কাজ করার জন্য প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। বেনাপোর বন্দর কে আধুনিকরণ,বন্দরের সকল সমস্যা সমাধান,বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণ,শার্শায় রেল ষ্টেশন নির্মাণ,হাওড়,বাওড় দখলমুক্ত করণ,মাদক মুক্ত শার্শা, অস্ত্রধারী সন্ত্রাসীদের ভুমি দখলবাজ ও মাদক সম্রাটদের গ্রেফতারের জোর দাবি জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,৫ আগষ্ট দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে।আমরা আবু সাঈদ, মুগ্ধ জাবেরদের কি করে ভুলে যাবো আমাদের সকল সময় তাদের স্বরণ করে কাজ করতে হবে।নতুন দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে একটি সুন্দর আগামী গড়তে হবে। ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে কোন সন্ত্রাসী,চাঁদাবাজ,অস্ত্রবাজ,মাদক ব্যবসায়ী,দূর্নীতিবাজদের আঁখড়া হতে দেওয়া হবে না। তিনি শার্শার নানাবিধ সমস্যা নিরসনে শার্শা প্রশাসনকে নির্দেশ দেন সার্বিক সহযোগীতায় আশ্বাস প্রদান করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি