১০ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৪ এএম
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের অংশবিশেষ, ইয়াবা, গাঁজা ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ৫৯, ওয়ারীতে ৪৩, মতিঝিলে ৫৯, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪৯, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৩৮ জন রয়েছেন। এ ছাড়া ডিবি পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি