৬ মে ২০২৬

যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে শহরের চারিদিক থেকে লাখো মানুষের স্রোত যাচ্ছে যশোর স্টেডিয়ামের দিকে। সকাল থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছেন যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে। ইতোমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকেই জনসভাস্থলে মানুষ আসা শুরু করেন। বেলা ১২টার মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। জনসভাস্থল পেরিয়ে আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। উৎসবমুখর হয়েছে উঠেছে পুরো শহর। স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষার প্রহর গুনছে লাখো জনতা। ঐতিহাসিক এই ভেন্যুসহ পুরো শহরকেই সমাবেশস্থলে পরিণত করতে গত সাত দিন ধরে প্রস্তুতি নিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, এই জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটাবে। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা এখন যশোরজুড়ে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি