৫ নভেম্বর ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ এএম
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

 

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্ত শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সামান্ত শারমিন লেখেন, কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি। প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে দলের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।

পোস্টে তিনি আরও জানান, গত ১১ মাস ধরে নিজের রাজনৈতিক বোঝাপড়া থেকে এনসিপির কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে দলের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন।

সামান্ত শারমিন লেখেন, সংগঠনে নানা চড়াই-উতরাই থাকে। দল ভুল পথে গেলে তা থেকে দলকে রক্ষা করা রাজনৈতিক কর্তব্য বলে মনে করেছেন তিনি। এ কারণে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।

তাঁর ভাষ্য, দলের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামে যুক্তিসংগতভাবে চ্যালেঞ্জ করা ছাড়া দলকে ভুল পথ থেকে ফেরানোর অন্য কোনো গণতান্ত্রিক উপায় ছিল না।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি টানছেন। কারণ, এনসিপির পক্ষে দলটির প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব বলে মনে করেন না তিনি।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর এনসিপির ঘোষিত নতুন কমিটিতে সামান্ত শারমিনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। নতুন কমিটিতে তাঁর পদাবনতি হয়েছে কি না, তা নিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি