
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরের হাসিমপুর বাজার থেকে ৫ হাজার পিচ ইয়াবা সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের গোয়েন্দা পুলিশ। যশোর জেলা পুলিশ মিডিয়া সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ৬টা ৩০ মিনিটে ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কোতয়ালী মডেল থানাধীন হাসিমপুর বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে যশোর-মাগুরা গামী হাইওয়ে রাস্তার উপর হতে যশোর জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলতার মোল্লার ছেলে আশানুর মোল্লা (৩৬) ও বেনাপোল পোর্ট থানার কলেজপাড়া এলাকার আলমগীর ভুইয়ার ছেলে রাজিব ভূইয়া (২৫) কে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উভয়কে গ্রেফতার করেন। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ প্রায় লক্ষ টাকা।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী আশানুর মোল্লা'র বিরুদ্ধে ইতোপূর্বে অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ২০টা মামলা রয়েছে এবং রাজিব ভূইয়া'র বিরুদ্ধে ইতোপূর্বে ৭টা মাদক মামলা রয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]