১২ মে ২০২৬

ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। সোমবার(২৯ জানুয়ারি) বিকেলে সদর পৌরসভার কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নিলা একই গ্রামের শরিফুল ইসলাম শরিফের মেয়ে এবং সম্প্রতি তিনি সরকারি কেসি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে প্রতিবেশীরা আটক করে গাছের সাথে বেঁধে রাখে।পরে পুলিশ আসলে স্থানীয়রা পুলিশের কাছে তাকে সোপর্দ করে।জানা গেছে, বিকাল ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রানা হোসেন স্ত্রী নিলা খাতুনকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। টের পেয়ে পরিবার ও প্রতিবেশীরা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি