৪ মে ২০২৬

যৌন হয়রানির অভিযোগে টেনিস ফেডারেশনের সা.সম্পাদককে অব্যাহতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যৌন হয়রানির অভিযোগে টেনিস ফেডারেশনের সা.সম্পাদককে অব্যাহতি

বাংলাপ্রেস ডেস্ক : কিশোরী ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও হয়েছে।

বুধবার নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় ‘শ্লীলতাহানি’র অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার বাদি যৌন হয়রানির শিকার ১৬ বছরের ওই টেনিস খেলোয়াড়ের চাচা হীরা লাল। ভুক্তভোগী ওই কিশোরী আমেরিকা প্রবাসী এক প্রথিতযশা টেনিস খেলোয়াড়ের মেয়ে।

বুধবার হীরা লাল গুলশান থানায় করা এজাহারে অভিযোগ করেন, আইটিএফ জুনিয়র টেনিসে অংশ নিতে গত ২ নভেম্বর ঢাকায় এসেছিল আমার ভাতিজি। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের মাধ্যমে ঢাকা ক্লাবের গেস্ট হাউজে উঠেছিল সে। গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গোলাম মোর্শেদ আমার ভাতিজির কক্ষের সামনে এসে তাকে ডিনারের প্রস্তাব দেন। আমার অপ্রাপ্ত বয়স্ক ভাতিজি প্রস্তাবে রাজি হলে গোলাম মোর্শেদ তার গাড়িতে গুলশানের বাসায় নিয়ে মদ ও সিগারেটের অফার করেন। গাড়িতে বসে গোলাম মোর্শেদ আমার ভাতিজির শরীরের বাম পাশের উরুতে হাত দিয়ে তাকে শ্লীলতাহানি করে এবং অশ্লীল কথাবার্তা বলে।

অভিযোগে তিনি আরও লেখেন, পরে আমার ভাতিজিকে নিয়ে মোর্শেদ একটি কফিশপে যায়। কফি খাওয়ার পর আমার ভাতিজি তাকে ঢাকা ক্লাবে পৌঁছে দেয়ার অনুরোধ করলে কৌশলে গোলাম মোর্শেদ তাকে আবার বাসায় নিয়ে কুপ্রস্তাব দেয়। আমার ভাতিজি প্রতিবাদ ও চিল্লাচিল্লি করলে গোলাম মোর্শেদ একটি গাড়ি ভাড়া করে তাকে পৌঁছে দেয়। আমার ভাতিজি হতাশাগ্রস্ত হয়ে কাউকে না জানিয়ে ১৪ নভেম্বর আমেরিকা চলে যায়। আমার ভাই ও ভাতিজির সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার পর এজাহার করি। সবকিছু জানতে সময় লাগায় এজাহার করতেও বিলম্ব হয়। এ বিষয়ে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মর্জি হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি