৪ মে ২০২৬

যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে ছবি করছেন তনুশ্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে ছবি করছেন তনুশ্রী

বিনোদন ডেস্ক :মাস কয়েক আগে বলিউডে #মিটু মুভমেন্ট শুরু হয়েছিল অভিনেত্রী তনুশ্রী দত্তর হাত ধরে। ব্যক্তিগত যৌন হেনস্থার ঘটনা প্রথম প্রকাশ্যে বলেন তিনি।

অভিযোগের আঙুল তোলেন অভিনেতা নানা পটেকরের দিকে। তার পরই বলি মহলের সেলেবরা একের পর এক নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে নিয়ে আসতে থাকেন। অভিযোগের আঙুল ওঠে বহু পরিচালক, অভিনেতা, প্রযোজকদের দিকে। এ বার সেই সব অভিজ্ঞতাকেই ফ্রেমবন্দি করতে চলেছেন তনুশ্রী। এই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি একটি শর্ট ফিল্ম তৈরি করবেন বলে খবর।

এই ছবির প্রসঙ্গে তনুশ্রী সাংবাদিকদের বলেন, ‘‘শোবিজ অথবা অন্য যে কোনও ক্ষেত্রে নতুন যাঁরা কাজ করতে আসছেন, তাঁদের কত রকম ভাবে হেনস্থা করা হয় সে সব থাকবে ছবিতে। নতুনরা কোনও পরামর্শদাতাও পায় না এ সব সময়।’’

সূত্রের খবর, একটি অনলাইন প্ল্যাটফর্ম এই শর্ট ফিল্মটির প্রযোজনা করেছে। সেখানেই আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাবে এই ছবি। তনুশ্রী নিজেও অভিনয় করেছেন এই ছবিতে। সংলাপ লিখেছেন নিজের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। প্রায় ন’বছর পর এই ছবির মাধ্যমেই ফের ক্যামেরার সামনে আসছেন তনুশ্রী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি