৫ মে ২০২৬

যৌন হেনেস্তা নিয়ে কাজলের মন্তব্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যৌন হেনেস্তা নিয়ে কাজলের মন্তব্য

বাংলাপ্রেস ডেস্ক : # মিটু মুভমেন্টের কেটে গিয়েছে প্রায় দু’বছর। কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে কেউটে। এত প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় এত লেখালিখি —লাভ হয়েছে আদপে? বদল এসেছে বলিউডের অন্দরে?

মুখ খুললেন কাজল। তাঁর মতে বদল এসেছেই। সিনেমার সেটে কি তবে বর্তমানে মেয়েদের আলাদা চোখে দেখা হচ্ছে? “হ্যাঁ। অবশ্যই। পরিবর্তন এসেছে। শুধু ফিল্মের সেটেই নয়। বিভিন্ন ক্ষেত্রেও তার প্রতিফলন দেখা যাচ্ছে । সত্যি বলতে ‘ভাল’, ‘মন্দ’ সব ধরনের পুরুষই কিছু করার আগে সাত পা পিছিয়ে যান এখন”, তাঁর নতুন শর্টফিল্ম ‘দেবী’র প্রচারে এসে এমনটাই বললেন কাজল।

পাশে দাঁড়িয়ে ছিলেন ‘দেবী’র আর এক অভিনেত্রী শ্রুতি হাসান। কাজলের সুরেই সুর মেলালেন তিনিও। শ্রুতি বললেন, “তখন মিটু নিয়ে প্রতিবাদ সবে শুরু হয়েছে। আমার ফ্লাইটের এক সহযাত্রীকে দেখলাম, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা ও সেই সংক্রান্ত বিষয়ে শারীরিক নৈকট্যের উপর একটি প্রতিবেদন পড়ছিলেন। এই সচেতনতা দেখে ভাল লাগল।”

ঠিক দু’বছর আগে হলিউড ছাপিয়ে #মিটুর রেশ এসে পড়েছিল বলিউডেও। একের পর এক অভিনেত্রী তাঁদের অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা অপ্রীতিকর ঘটনা নিয়ে সরব হয়েছিলেন। শুরু হয়েছিল প্রতিবাদ। তাবড় অভিনেতাদের বিরুদ্ধে উঠেছিল অভিযোগ। নানা পটেকর, অলোক নাথ, সাজিদ খানদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন নেহা ধুপিয়া, তনুশ্রী দত্তেরা। সেই প্রতিবাদ আজও চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি