৪ মে ২০২৬

যোগ দিয়েই বিএনপির টিকিট পেলেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষে লড়বেন নিজান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
যোগ দিয়েই বিএনপির টিকিট পেলেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষে লড়বেন নিজান

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু।

একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। আশা করছি তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া নেতৃত্ব দেবেন। এছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজে নির্বাচন করবেন বলেও জানান।

জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে শাহাদাত হোসেন সেলিম এই আসনে নির্বাচন করেছিলেন। বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম। 

লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন, ধানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে। আন্দোলন-সংগ্রামে তার অবদান মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু হয়। কোনো কারণে পরবর্তীতে আমাকে 

বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে সব সময় ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি। এ সময় বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলে যোগ দিয়েছেন তাদের সবাইকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। আগামী দিনেও বিএনপির হাত শক্তিশালী করব, আমি ওয়াদা করছি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি