নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে মিথ্যা বক্তব্য, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ১৫ দিনের সময় বেধে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) নাসীরুদ্দীন পাটওয়ারীকে এই আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্দেশ্য করে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই বক্তব্যের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানি চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’
আইনি নোটিশে বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রচারিত হয়। এতে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ ইসলাম
দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রাশেদ খাঁন
স্থানীয় নির্বাচনে যার জনপ্রিয়তা বেশি, তাকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে: রিজভী
সঙ্গীত একাডেমি