৯ মে ২০২৬

যমুনা সেতুতে একদিনে টোল আদায় চার কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যমুনা সেতুতে একদিনে টোল আদায় চার কোটি টাকা
বাংলাপ্রেস ডেস্ক: ঈদযাত্রায় এ বছর যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। ফলে সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এটি সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের হার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কর্মস্থল টানা ১০ দিনের ছুটি হওয়াতে যানবাহনের পারাপার সংখ্যা বেড়েছে। ফলে সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি পরিবহন পারাপারে টোল আদায় হয়েছে চার কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোল প্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গেছে ৪৩ হাজার ৩টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় গেছে ২১ হাজার ২৮০টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। এর আগে ২০২৩ সালে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পরিবহন পারাপার হয়েছিল ৫৫ হাজার ৪৮৮টি। এতে সেতুতে টোল আদায় হয়েছিল তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি