৪ মে ২০২৬

যমুনা সেতুতে একদিনে আড়াই কোটি টাকা টোল আদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম
যমুনা সেতুতে একদিনে আড়াই কোটি টাকা টোল আদায়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:   ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। বুধবার (১১ মার্চ) যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকা। 

প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। আসন্ন ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনা সেতু টোল আদায় বেড়ে গেছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা। পূর্ব পাড় থেকে ১ কোটি  ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পারাপার করেছে ২৪ হাজার ২৫৬টি। এর মধ্যে পূর্ব পাড়ে ১১ হাজার ৮৪৯ এবং পশ্চিম পাড়ে ১২ হাজার ২৫৬টি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা দিনদিন বাড়ছে। ঈদে ঘরমুখো মানুষের  সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি