কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
বাংলা প্রেস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার পর কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
নিহতরা লেগুনার যাত্রী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
ব্যক্তির সুবিধায় শতবর্ষী ডাস্টবিন উচ্ছেদ, ময়লা ফেলতে বিপাকে শতাধিক পরিবার
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি