৭ মে ২০২৬

যমুনা অভিমুখী যাত্রায় বিসিএস শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম
যমুনা অভিমুখী যাত্রায় বিসিএস শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

বাংলাপ্রেস ডেস্ক: আন্দোলনরত বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের জন্য অনুষ্ঠিত ৪৩ ও ৪৪তমসহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শাহবাগে কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সোয়া ৫টার দিকে দাবি আদায়ে লং মার্চ টু যমুনার উদ্দেশে বের হোন।

যমুনার উদ্দেশে রওনা দেওয়ার পর পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে-

১. অধিযাচনকৃত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।


২. নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩, ৪৪তমসহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।

৩. ৪৩তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি