৫ মে ২০২৬

যমুনা ছেড়েছেন ড. ইউনুস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম
যমুনা ছেড়েছেন ড. ইউনুস

বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৩টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসভবনে উদ্দেশে রওনা হন।
এই ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত করা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।
ড. ইউনূসের প্রস্থান শেষে গণপূর্ত অধিদফতর যমুনার সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত রাখা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদফতর নিশ্চিত করেছে, চলতি মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সশ্লিষ্ট সব কাজ সম্পন্ন হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি