৪ মে ২০২৬

‘যিশুখ্রিষ্ট’ রূপে ছবি পোস্ট করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম
‘যিশুখ্রিষ্ট’ রূপে ছবি পোস্ট করলেন ট্রাম্প

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশুর মতো দেখানো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছেন। পাশাপাশি পোপ চতুর্দশ লিওকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণও করেছেন তিনি। এই দুটি ঘটনায় খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে সাদা পোশাকে একজনের মাথায় হাত রাখতে দেখা যাচ্ছিল, যা অনেকটা সুস্থ করার দৃশ্যের মতো। সোমবার ছবিটি মুছে ফেলা হয়। 

এরপর থেকেই তোপের মুখে পড়ে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে রীতিমতো তুলোধুনো করে ছাড়েন ধর্মপ্রাণ খ্রিষ্টানরা।

সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেছেন, ‘ট্রাম্প এখন যুদ্ধবিরোধী বক্তব্যের জন্য পোপকে আক্রমণ করছেন, আর নিজেকে মসিহা হিসেবে উপস্থাপন করছেন। এটা শুধু আপত্তিকর নয়, এটা বিকারগ্রস্ত ও অহংকারী আচরণ।’

ফক্স নিউজের উপস্থাপক রাইলি গেইন্স লিখেছেন, ‘তিনি কি সত্যিই এটা বিশ্বাস করেন? দুটো কথা সত্যি: একটু বিনয়ী হলে তিনি বিপদে পড়তেন না। আর ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করা উচিত নয়।’ ডেইলি ওয়্যারের কলামিস্ট মেগান বাশাম পোস্টটিকে ‘চরম ব্লাসফেমি’ বলে আখ্যা দেন। 

পরে সাংবাদিকদের কাছে বিষয়টি খোলাসা করেন ট্রাম্প। তিনি বলেন, ছবিটি তার কাছে ‘একজন ডাক্তারের মতো’ মনে হয়েছে। তিনি দাবি করেন এটি রেড ক্রসের কাজের সঙ্গে সম্পর্কিত ছিল। 

এমন কাজ অবশ্য এবারই প্রথম করেননি ট্রাম্প। গত বছর পোপ ফ্রান্সিসের মৃত্যুর পরেও ট্রাম্প নিজেকে পোপ হিসেবে দেখানো একটি ছবি শেয়ার করেছিলেন। বিষয়টি তখনও ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল। 

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প খ্রিষ্টান ভোটারদের শক্তিশালী সমর্থন পেয়েছিলেন। ক্যাথলিক ভোটারদের ৫৬ শতাংশ তাকে সমর্থন করেছিলেন বলে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী রায়ান বার্জের বিশ্লেষণে উঠে এসেছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি