৫ মে ২০২৬

যেভাবে আটক হন ক্যাসিনো সম্র্যাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যেভাবে আটক হন ক্যাসিনো সম্র্যাট

বাংলাপ্রেস ডেস্ক : দীর্ঘ সময় অভিযান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রভাবশালী সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করতে সক্ষম হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব ভোরে আটকের কথা জানালেও স্থানীয়রা বলছেন শনিবার রাতেই তারা যে বাড়ি থেকে আটক করেছে সে বাড়ি ঘিরে রাখতে দেখেছেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে প্রায় ৭/৮টি গাড়ি প্রবেশ করে। এলাকার শামসু মিয়ার বাড়িটি ঘেরাও করে রাখে তারা। পরে যোগ হয় আরও ৫/৬টি গাড়ি। রাত প্রায় ১২টার দিকে যুবলীগ নেতা সম্রাট ও আরমানকে আটক করে নিয়ে যায় র‌্যাব-৭।

স্থানীয় লোকজন বলছে, শুনেছি সন্ধ্যা থেকে র‌্যাব ওই বাড়িটি ঘেরাও করে রাখে। রাত প্রায় ১২টার দিকে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, এ বিষয়ে আমরা অবগত নই। চৌদ্দগ্রাম থানা পুলিশও কিছু জানে না।

ক্যাসিনোকাণ্ডে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারওয়ার-বিন-কাশেম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি