৬ মে ২০২৬

যেখানে মরদেহ নেই সেখানে শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি: মুক্তিযুদ্ধমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যেখানে মরদেহ নেই সেখানে শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি: মুক্তিযুদ্ধমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: যেখানে মরদেহ নেই সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছুই নয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে বিএনপির ফুল দেয়ার প্রতিক্রিয়া জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অপারেশন জ্যাকপট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খলনায়ককে নায়ক বানানোর কিছু নেই। এছাড়া কাউকে সম্মান জানানোয় সরকার বাধা দিতে পারে না। মন্ত্রী বলেন, শুধু জিয়াউর রহমানের কবর নয়, সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি