যে কারণে সৌদিতে তিন বাঙ্গালীর হাত কর্তনের রায় দেয়া হয়েছিল

বাংলাপ্রেস ডেস্ক,নিউ ইয়র্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইলে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরের ঘটনা। সৌদি গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সেজে ভারতীয় নাগরিককে অপহরণ করে অর্থ ছিনিয়ে নেই তারা তিনজন। ওই দিন ঘটনাস্থল থেকে আটক হন তারা। এ ঘটনায় আটক তিন বাংলাদেশিকে শরীয়াহ আইনে প্রত্যেকের ডান হাত ও বাম পা কর্তন এবং আটক হওয়ার দিন থেকে এক বছর কারাভোগের রায় দিয়েছেন আদালত। রায় কার্যকরের পর তাদের দেশে প্রেরণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশি হলেন- কুমিল্লার তিতাস থানার কাশীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ (পাসপোর্ট এফ-১১৫২৫২০), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝরছার গ্রামের আব্দুল মালেকের ছেলে শাহিনুর (পাসপোর্ট এ-০৯৭৭৭৬২) ও মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবার্দি গ্রামের মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে রুবেল খালাসী (পাসপোর্ট এবি-১৪৭২৪৭২)।
তাদের জবানবন্দী ও জব্ধকৃত আলামতের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত ৮ মে সৌদির আদালত এই রায় দেন।
আপিলের নির্ধারিত সময় শেষ হওয়ায় উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই তাদের। তাই অভিযুক্ত তিন বাংলাদেশীর পক্ষে তাদের স্বজনরা সৌদি সরকারের কাছে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দণ্ড মওকুফের জন্য আবেদন করেছেন। শেষ পর্যন্ত তাদের এ সাজা কার্যকর হচ্ছে নাকি ক্ষমা করে দেওয়া হচ্ছে সেজন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে তাদের।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি