৫ মে ২০২৬

যে কারণে 'নাহার' নামে হাসপাতালে ভর্তি ছিলেন তানজিন তিশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যে কারণে 'নাহার' নামে হাসপাতালে ভর্তি ছিলেন তানজিন তিশা
বাংলাপ্রেস ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (১৫ নবেম্বর) মধ্যরাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সকাল নাগাদ খবরটা চাউর হতেই জানা যায়, মধ্যরাতে ‘প্রেমঘটিত’ কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। যদিও বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, গত রাতে আমার ফুড পয়জনিং-এর পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ। তবে সুস্থ হলেও কাল রাত থেকে ভালোই ভুগতে হয়েছে এই অভিনেত্রীকে। তার বেশ কয়েকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুরুতে এই অভিনেত্রীকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে রাতেই নেওয়া হয় রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে সেই হাসপাতালে গিয়ে গণমাধ্যম কর্মীরা জানতে পারে, তানজিন তিশাকে রাখা হয়েছে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)। পরে জানা যায়, সিসিইউ নয়, তাকে ছয়তলার হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। তবে ভিন্ন নামে। হাসপাতালের কয়েকজন কর্মী নাম না প্রকাশ করার শর্তে জানান, তানজিন তিশাকে ‘নাহার’ নামে ভর্তি করা হয়েছে। তাকে আড়াল করতেই এই চেষ্টা। প্রসঙ্গত তানজিন তিশার ফেসবুক আইডির পুরো নাম দেওয়া তানজিন নাহার তিশা। এ দিকে হাসপাতালের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালেই তানজিন তিশাকে দেখতে একদফা হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা মুশফিক আর ফারহান। সেখানে গেলে তিশার বোনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ফারহান চলে যান। ঘনিষ্ঠ আরও বেশ কয়েকটি সূত্র থেকে জানা যায়, দুপুরের আগে তিশাকে ১৩ তলায় কেবিনে স্থানান্তর করা হয়। দুপুরের পরপরই হাসপাতাল থেকে বাসায় যান। বাসায় ফিরেই ফেসবুকে পুরো ঘটনা জানিয়ে পোস্ট দেন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি