৪ মে ২০২৬

যে কারণে কলকাতা ত্যাগ করেন এই অভিনেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ এএম
যে কারণে কলকাতা ত্যাগ করেন  এই অভিনেত্রী

বাংলাপ্রেস ডেস্ক:   কলকাতার অন্যতম পরিচিত মুখ অঙ্কিতা চক্রবর্তী। একটা সময় টলিউডে মেগা থেকে সিনেমা সর্বত্রই কাজ করেছেন তিনি। তবে বর্তমানে মায়া নগরী মুম্বাইতেই পাড়ি জমিয়েছেন তিনি। সেখানেই কাজ করছেন। তবে বাংলা মেগা বা সিনেমা কোথাও এখন আর সেভাবে তাকে দেখা যায় না। এই প্রসঙ্গে তিনি এবার মুখ খুললেন।

 

একটা সময় ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন নায়িকা। তাকে রণিতার সঙ্গে প্যারালাল লিডে দেখা গিয়েছিল।তা ছাড়াও ‘ইন্দ্রাণী’তে তাকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। তবে কেবল মেগা নয় সিরিজ ও ছবিতেও কাজ করেছেন তিনি। একটা সময় তাকে অঞ্জন দত্তের ব্যোমকেশেও দেখা যেত। তা ছাড়াও তিনি অঞ্জন দত্তের ওয়েব সিরিজ ‘সেভেন’-এ অভিনয় করেছিলেন।কিন্তু সম্প্রতি নায়িকা দাবি করেছেন টলিউডে নাকি তার জন্য কোনো কাজ নেই। অঙ্কিতা এখন পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা। সেখানে তাকে সর্ব শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ‘ঝনক’ ধারাবাহিকে।কলকাতায় কাজ প্রসঙ্গে তিনি  এক সাক্ষাৎকারে বলেন, ‘অন্যদের কথা বলতে পারব না, আমার জন্য কলকাতায় কোনও কাজ এখনও পর্যন্ত নেই। তিন- চার মাস অন্তর একটা কাজ করে তো খরচ চালানো যায় না।মুম্বাইয়ে বিভিন্ন ধরনের কাজ হয়। চেষ্টা করার সুযোগ আছে। এখানে ছোট ইন্ডাস্ট্রি। হাতেগোনা কয়েক জনই কাজ করেন। অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে যদি কাজ হত তা হলে আমার ধারণা আমার হাতে কাজের পরিমাণ বেশি হতো।’

 

তবে নায়িকার কর্মজীবনের পাশাপাশি সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনও উঠে এসেছিল আলোচনায়। কিছুদিন আগেই প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদের নিয়ে সমাজমাধ্যমে ঝড় উঠেছিল। সেই সময় প্রান্তিক এই বিষয়ে মুখও খুলেছিলেন। তবে নায়িকারর সঙ্গে আলোচনা না করে প্রান্তিক এই প্রসঙ্গে কথা বলার জন্য অঙ্কিতা তা খুব একটা ভালো ভাবে গ্রহণ করেননি। তা নিয়ে অঙ্কিতা মুখও খুলেছিলেন সেই সময়।তারপর হঠাৎই কয়েকদিন আগে অঙ্কিতা ও প্রান্তিকের বিয়ের একটি ছবি পোস্ট হওয়ায় ফের তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেই সময় অঙ্কিতা এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘সব কিছু আমার হাতে নেই। এ রকম যদি কেউ বা কারা ঘটিয়েও থাকে, তা হলেও কিছু করার নেই। আমি মাথা ঘামাচ্ছি না। বাকিরা বিষয়টি নিয়ে ভাববেন কি না, সেটা তাদের ব্যাপার।’ সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি