৫ মে ২০২৬

যে কারণে গ্রেফতার হলেন নির্মাতা রিংকু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যে কারণে গ্রেফতার হলেন নির্মাতা রিংকু
বাংলাপ্রেস ডেস্ক: টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের মাধ্যমে দর্শকমহলে খ্যাতি লাভ করা তরুণ ও প্রতিভাবান নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এ ঘটনায় জানা গেছে, গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নাট্যনির্মাতা রিংকুকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম। পুলিশের এ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, গত ১২ সেপ্টেম্বর দায়েরকৃত একটি হত্যা মামলায় রাফাত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তিনি। তবে থানার বাইরে থাকায় হত্যা মামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি তৌহিদ ইসলাম। এদিকে রিংকুকে গ্রেপ্তারের খবরে নাট্যাঙ্গন ফুঁসে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা প্রতিবাদ করছেন। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে ‘রূপান্তর’ নির্মাণ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন নির্মাতা রিংকু। ওই সময় অনেকেই তার এ কাজ নিয়ে সমালোচনা করেছিলেন। ফারহান আহমেদ জোভান অভিনীত এ নাটকটি নানা সমালোচনার মুখে একপর্যায়ে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি