৪ মে ২০২৬

যে কারণে বিশ্বকাপের দলে নেই জাকের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ১০:৩০ পিএম
যে কারণে বিশ্বকাপের দলে নেই জাকের

বাংলাপ্রেস ডেস্ক:  টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে দলে জায়গা হয়নি জাকের আলী অনিক। তার পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলে রেখে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ দিন ফর্মে না থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।

বিশ্বকাপ দলে বিশেষজ্ঞ ৭ জন ব্যাটসম্যানকে রেখেছে ম্যানেজমেন্ট। রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, অধিনায়ক লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী এবং নুরুল হাসান সোহান। 

জাকেরের দলে না থাকার ব্যাপারে এক নির্বাচক বলেছেন, ‘মানসিকভাবে জাকের যেন সবকিছু আবার গুছিয়ে উঠতে পারে সে জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন ধরেই সে ফর্মে নেই। আর গত কয়েক মাসে ওর আউট হওয়ার ধরন বেশির ভাগ সময়ই এক রকম ছিল।’

দলে পাঁচ পেসার রাখায় আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাখ্যায় সেই নির্বাচক বলেছেন, ‘বোলিং তো আছেই, সাইফউদ্দিন শেষ দিকে ব্যাট হাতে যে ভূমিকা রাখে, সেটাকেও আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি।’

বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল।

বিশ্বকাপের মূল সূচিতে ভারতে ৪ ম্যাচ থাকলেও বিসিবি সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তার পরিস্থিতি বিবেচনায় ভারতে দল পাঠানো হবে না। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি