যে ৩ প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে এনসিপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতা আখতার হোসেন, নাসীরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমের নেতৃত্বে রোববার (২২ জুন) বিকেলে এই আবেদন জমা দেন তারা।
আবেদনে তারা কলম, মোবাইল এবং শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে চেয়ে ইসিতে আবেদন করেছে বলে জানিয়েছেন মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী।
নতুন দল নিবন্ধন আবেদনের আজ শেষ দিন। এর আগে আজ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জনতার দল, জনতার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিসহ বেশ কয়েকটি দল।
আজ নিবন্ধনের আবেদন শেষে জনতার দলের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামিম কামাল বলেন, নতুন ধারার রাজনীতি করতে চায় তাদের দল। চাবি প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছেন তারা।
আর জনতার পার্টি মহাসচিব শওকত মাহমুদ বলেন, সব শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছে তারা। নিবন্ধন পাবেন এমন প্রত্যাশার কথাও জানান তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩২ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি