৪ মে ২০২৬

যদি একটু তাকাস, রুক্মিণীকে ডাক পাঠালেন দেব!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যদি একটু তাকাস, রুক্মিণীকে ডাক পাঠালেন দেব!

বিনোদন ডেস্ক: কখনো মরুভূমির বালিয়ারি, আবার কখনোবা পাহাড়ি উপত্যকা। তার মধ্যেই প্রেমে পড়লেন দেব-রুক্মিণী। রিয়েল লাইফে প্রেমে তো তারা আগেই পড়েছেন। এ ছবি রিল লাইফে পড়ার পালা। পরিচালক রাজা চন্দের আসন্ন ছবি ‘কিডন্যাপ’ এ জুটি বেঁধেছেন দেব-রুক্মিণী। জিৎ গাঙ্গুলির সুরে সদ্য মুক্তি পেল এ ছবির নতুন দান ‘ওই ডাকছে আকাশ’। ইতোমধ্যেই সোশ্যাল অডিয়েন্স তা পছন্দ করছেন।

২১ বছরের একটি মেয়ে হারিয়ে গিয়েছে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছে সেটা জানা যায় না। আর এ কারণেই অসহায় বাবা মেয়ের খোঁজে ঘুরছেন দরজায় দরজায়। এই অবস্থায় এক সাংবাদিক আর এক সাধারণ মানুষের যৌথ লড়াইয়ে মেয়েকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখেন সেই বাবা…। তারপর?

ঠিক এভাবেই আসন্ন ছবি ‘কিডন্যাপ’ এর চিত্রনাট্য তুলে ধরেছেন রাজা চন্দ। প্রযোজনার দায়িত্বে সুরিন্দর ফিল্মস। এই প্রথমবার দেবের প্রোডাকশনের বাইরে কাজ করলেন রুক্মিণী। কিন্তু দেবের সঙ্গেই জুটি বেঁধেছেন নায়িকা।

দুবাই এবং আবু ধাবিতে এ ছবির বেশ কিছু অংশের শুটিং হয়েছে। এ ছাড়াও গানের শুটিং হয়েছে হাট্টার হ্রদে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ইদে মুক্তি পাবে এই ছবি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি