৬ মে ২০২৬

যারা বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত রাখে আমরা তাদের দেখে নেব : সাদ্দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যারা বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত রাখে আমরা তাদের দেখে নেব : সাদ্দাম
বাংলাপ্রেস ডেস্ক: যারা বাংলাদেশে থেকে ‘আমি রাজাকার’ বলার হিম্মত রাখে তাদের দেখে নেয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এ ছাড়া কোটা ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণাও দেন তিনি। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কোটা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাদ্দাম হোসেন বলেন, আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশের বাস্তবায়ন করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে। যৌক্তিক পরিকল্পিত উপায়ের সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে। ছাত্রলীগের সভাপতি বলেন, আজকের যে আন্দোলন তা সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে যারা আমাদের মুক্তিযুদ্ধ চেতনা একটা সম্পূর্ণভাবে অবিশ্বাস করে। তাদের হাতে আন্দোলনের রিমোর্ট কন্ট্রোল চলে গেছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ এটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আমরা এটাকে মোকাবিলা করব। যারা আজকেও বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত রাখে আমরা তাদের দেখে নেব। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি