৫ মে ২০২৬

ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে আমিরাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে আমিরাত

বিদেশ ডেস্ক: ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম সঙ্গী সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর এক রকম ভয় থেকে আমিরাত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এমন খবর প্রকাশ করেছে। ওই কূটনীতিক জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার কারণে আবুধাবি চাইছে সেনা ও অস্ত্র দেশের ভেতরে থাকুক। এজন্য ইয়েমেনে থেকে সেনা প্রত্যাহার করেছে দেশটি।

পশ্চিমা ওই কূটনীতিক জানান, গত তিন সপ্তাহ ধরে আরব আমিরাত সরকার ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে। আরব আমিরাতের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও সেনা প্রত্যাহারের এই বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন, তার সরকার ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করবে না বরং সৌদি জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের যুদ্ধের হুমকি এবং ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর তা ভূপাতিত করার ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্বল্প মেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সৌদির মিত্র হিসেবে পরিচিত আরব আমিরাতের ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রিয়াদের জন্য একটি বড় ধাক্কা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি