ওয়াশিংটন ডিসিতে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। আয়োজনের শুরুতে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাগণ দূতাবাসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এই দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোকপাত করে সমাপণী বক্তব্যে প্রদান করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা করতে হবে। তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রজাতন্ত্রের কর্মে যারা নিয়োজিত আছেন, তাদের বঙ্গবন্ধুর আদর্শে অবিচল এবং নীতির প্রশ্নে আপোষহীন থেকে দায়িত্ব পালন করে যেতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের ও দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে দেশের নাগরিকদের স্বীয় অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি