ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গণহত্যা দিবস পালন করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক "অপারেশন সার্চ লাইট" নামে পরিচালিত বাংলাদেশের নিরস্ত্র মানুষের হত্যাযজ্ঞকে স্মরণ করে দিনটি পালন করা হয়।
গণহত্যা দিবস উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনিষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান । রাষ্ট্রদূত বলেন, ঔপনিবেশিক শাসন থেকে চুক্তির মাধ্যমে বিশ্বের অনেক দেশের স্বাধীনতা লাভের মত করে বাংলাদেশের স্বাধীনতা আসেনি, বরং লক্ষ প্রাণের চড়া মুল্যে বাংলাদেশ মুক্তি অর্জন করেছে। তিনি বাংলাদেশের অসংখ্য প্রতিকূলতাকে জয় করে স্বাধীনতার সুফল প্রতিটি নাগরিকের নিকট পৌছে দিতে সকলকে কঠোর পরিশ্রমের আহ্বান জানান।
অনুষ্ঠানে “একাত্তরের গণহত্যা ও বধ্যভুমি” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের কালরাতে ও পরবর্তীতে মুক্তিযুদ্ধের নয়মাসে জীবন উৎসর্গকারী ত্রিশ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালিত হয়।
অনুষ্ঠানের শেষে ২৫ মার্চ কালরাতে শাহাদাতবরণকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দূতাবাস পরিবারের সদস্যগণ প্রজ্বলিত মোমবাতি হাতে দূতাবাস চত্বর প্রদক্ষিণ করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি