৫ মে ২০২৬

ওয়াশিংটন ডিসি প্লাবিত, হোয়াইট হাউজেও ঢুকেছে পানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ওয়াশিংটন ডিসি প্লাবিত, হোয়াইট হাউজেও ঢুকেছে পানি
নিউ ইয়র্ক প্রতিনিধি: ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। পানিতে আটকা পড়েছেন রাজধানীর অনেক বাসিন্দা। বন্যার পানি দেখা গেছে হোয়াইট হাউজেও। স্থানীয় সময় সোমবার সকাল ৯–১০টার মধ্যে, মাত্র এক ঘণ্টায় রেকর্ড ৮.‌৪ সেন্টিমিটার বৃষ্টি হয় ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের তথ্য মতে, এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে ১৯৫৮ সালে ৫.‌৬ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল ওয়াশিংটনে। খবর রয়টার্সের। রাস্তা পানিতে ডুবে যাওয়ায় গাড়ি নিয়ে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। ইতোমধ্যে ১৫ জন গাড়িচালকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পানি ঢুকেছে হোয়াইট হাউজেও। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের পশ্চিম দিকে অবস্থিত ভূগর্ভস্থ ঘরে পানি চুইয়ে পড়েছে। ওই ঘরটি হোয়াইট হাউজের মিডিয়া ব্রিফিং রুম। হোয়াইট হাউসের কর্মীরা তাদের দফতরের পানিতে ভাসা কার্পেটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। হোয়াইট হাউজে ঢুকে পড়া পানির ছবি টুইটারে পোস্ট করে সিএনএনের এক সাংবাদিক লিখেছেন, ‘হোয়াইট হাউজের ফুটো দিয়ে পানি পড়ছে।’ বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি