ওয়ার্কার্স পার্টিতে ভাঙ্গনের সুর

বাংলাপ্রেস ডেস্ক : ক্ষমতাসীন মহা জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিতে ভাঙ্গনের সুর বেজে উঠেছে। দলটির প্রেসিডেন্ট রাশেদ খান মেননকে নিয়েই যত সঙ্কট।
ক্ষমতাসীন মহা জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিতে ভাঙ্গনের সুর বেজে উঠেছে। দলটির প্রেসিডেন্ট রাশেদ খান মেননকে নিয়েই যত সঙ্কট। বিগত নির্বাচন সম্পর্কে বরিশালে দেয়া বক্তব্যের জের ধরে সরকারের সঙ্গে ওয়ার্কার্স পার্টির দূরত্ব তৈরি হয়।
মেনন বলেছিলেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দেয়নি। এরপর সরকার সমর্র্থক ১৪ দলীয় জোট বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। রোববার রাতে মেনন দুঃখ প্রকাশ করে চিঠি পাঠান। বলেন, তার বক্তব্য ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সোমবার সকালে ১৪ দলের বৈঠকে আলোচনার পর জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, মেননের দেয়া বক্তব্যে তারা সন্তুষ্ট।
রাশেদ খান মেননের সঙ্গে জোটের দুরত্ব কমে গেলেও পার্টির ভেতরে ঝড় উঠেছে। পলিট ব্যুরোর অন্যতম সদস্য বিমল বিশ্বাস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। পলিট ব্যুরোর দুই প্রভাবশালী সদস্য নূরুল হাসান ও ইকবাল কবির জাহিদ ভিন্নমত পোষণ করে বক্তব্য দিয়েছেন। আরো চারজন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য একই পথ ধরেছেন।
তারা বলেছেন, জনগণের দাবির মুখে ৩০শে ডিসেম্বরের প্রহসনের নির্বাচন সম্পর্কে রাশেদ খান মেনন যে সত্য উচ্চারণ করেছিলেন পরদিন তার ইউটার্ন পার্টি অনুসৃত বর্তমান রাজনীতিরই অনিবার্য ফল।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি