৯ মে ২০২৬

ভ্যাপসা গরম থাকতে পারে জুনের মাঝামাঝি পর্যন্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভ্যাপসা গরম থাকতে পারে জুনের মাঝামাঝি পর্যন্ত
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বেশির ভাগ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা গড়ানোর পর থেকেই রোদের তাপ বাড়ছে। প্রচণ্ড গরমে বেশি দুর্ভোগ পোহাচ্ছে খেটেখাওয়া মানুষ। তবে আবহাওয়া অধিদপ্তর কিছুটা সুখবর দিয়েছে। বলেছে, আজ (বুধবার) থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বিরাজ করবে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এর মধ্যেই থেমে থেমে বৃষ্টি ঝরবে। গতকাল মঙ্গলবার দেশের চারটি বিভাগ এবং ছয়টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আজ থেকে তাপপ্রবাহের বিস্তার কমে গরমের তেজ কমে ৩৬ ডিগ্রির নিচে নামলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরমটা থাকবে। চলতি মাসের মাঝামাঝি এ অবস্থাটা কাটতে পারে। তিনি বলেন, আজ থেকে বৃষ্টিপাত একটু বাড়বে। তবে সেটাও অল্প। হয়তো দিনের একটা সময় বৃষ্টি হবে। এর পর থেমে গিয়ে অস্বস্তিকর অবস্থাটা থাকবে। একনাগাড়ে হবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। যে কারণে বৃষ্টিপাতের প্রবণতা কম। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে রাঙামাটিতে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর হাতিয়ায়; ২৪ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রামে ১৮ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি