৬ মে ২০২৬

ভ্যাকসিন বিশ্বে সমানভাবে ভাগ করতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভ্যাকসিন বিশ্বে সমানভাবে ভাগ করতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাপ্রেস ডেস্ক: করোনাযুদ্ধে জয়ী হতে হলে ভ্যাকসিন ও ওষুধ সারা বিশ্বে সমানভাবে ভাগ করতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

জেনেভার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় গেব্রেয়াসুস জানান, একসাথে সবাইকে প্রতিষেধক পেতে হবে। নয়তো কোনদিনও করোনা নির্মূল করা যাবে না। বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু সবই বৃথা হয়ে যাবে, যদি বিশ্বের প্রতিটি দেশে সঠিক সময়ে টিকা পৌঁছে দেয়া না যায়। এটা একটা সম্মিলিত যুদ্ধ, যা কখনোই ভুলে গেলে চলবে না। আর করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, স্বাস্থ্যখাতে আরো আরো বিনিয়োগ কতটা জরুরি।

এছাড়া, কাওয়াসাকি রোগের ব্যাপারেও চিকিৎসকদের সতর্ক থাকার আহ্বান জানান মহাপরিচালক। কাওয়াসাকি রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। করোনা মহামারি এই রোগের সংক্রমণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি