৬ মে ২০২৬

ভূমিকম্পে ‘প্যানিক অ্যাটাকে’ বেশি আহত হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম
ভূমিকম্পে ‘প্যানিক অ্যাটাকে’ বেশি আহত হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

 

বাংলাপ্রেস ডেস্ক: ভূমিকম্পের মাত্রা অনুযায়ী হতাহতের সংখ্যা কিছুটা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, ভূমিকম্পের ঘটনায় আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে।

এই ঘটনায় হতাহতদের দেখতে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এসময় তিনি জানান, ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে।

এছাড়া ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী এবং গাজীপুর থেকে আসা অন্তত পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

এই ঘটনায় আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি