৫ মে ২০২৬

ভূমিকম্পে নিহত ব্যক্তির কফিন বহন করলেন এরদোয়ান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভূমিকম্পে নিহত ব্যক্তির কফিন বহন করলেন এরদোয়ান

বাংলাপ্রেস ডেস্ক: তুরস্কে শুক্রবার রাতে ভয়াবহ এক ভূমিকম্পে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ভূমিকম্প কবলিত এলাকায় শনিবার পরিদর্শনে যান তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান।

এদিন তিনি ভূমিকম্পে নিহত এক মা ও তার ছেলের জানাজায় অংশ নেন। পরে তাদের কফিন বয়েও নিয়ে যান। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

ভূমিকম্প মোকাবিলায় তুরস্কের পূর্ব প্রস্তুতি ছিল না এমন অভিযোগের দিকে ইঙ্গিত করে এরদোয়ান এ কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, গুজবে কান দেবেন না, কারও নেতিবাচক, পরস্পরবিরোধী প্রোপাগান্ডা শুনবেন না এবং জেনে রাখুন আমরা আপনাদের চাকর।

শনিবার ভূমিকম্পের পরদিন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সৌলু বলেন, ভূমিকম্প আঘাত হনা এলাজিগ প্রদেশে ১৮ জন এবং পার্শ্ববর্তী প্রদেশ মালাটায়ায় চারজনের মৃত্যু হয়েছে। পরে তুরস্কের জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, আরও সাতজনের মৃত্যু হয়েছে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেট্টিন কোকা বলেন, ভূমিকম্পে এক হাজার ২৪৩ জন ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে ৩৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে, তবে কারও অবস্থা গুরুতর নয়।

তুরস্কের জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ওই ভূমিকম্পের পর আরও ৩৯৮টি আফটারশক অনুভূত হয়। এগুলোর মধ্যে ৫.৪ ও ৫.১ মাত্রার কম্পনও ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি