৬ মে ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে জেলা প্রশাসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে জেলা প্রশাসন

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী ঢাকায় অবস্থানকালে ভূমিকম্পে হতাহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এজন্য নিহত ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেওয়া হবে।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম শুক্রবার (২১ নভেম্বর) রাতে এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আহত ব্যক্তির ক্ষেত্রে, চিকিৎসকের সুপারিশক্রমে এই সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য ব্যক্তি নিজে অথবা তার পরিচর্যাকারী (অ্যাটেনডেন্ট) বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।

সহায়তার জন্য ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

গতকাল সকাল পৌনে ১১টার কিছু আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল নরসিংদী। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তীব্রতা ৫.৫ উল্লেখ করেছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন চারজন। এছাড়া নরসিংদীতে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ পাঁচজন। আহত হয়েছে সাড়ে চারশোর বেশি মানুষ। তারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি