৪ মে ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। 

পাকিস্তনি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় মানুষ ইফতার করা নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় অনেকে ঘর থেকে আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশে, খুজদার শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি