ভূমিকম্পে আহতদের খোঁজ নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা
বাংলা প্রেস
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ এএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এদিকে সারাদেশের ভূমিকম্পে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
এদিন দুপুর পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আহতদের দেখতে আসেন তিনি।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। একইসঙ্গে ঢাবি শিক্ষার্থী এবং নরসিংদীতে নিহত শিশু এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেল এখন পর্যন্ত ৩৯ জন আহত এবং দুইজন ভর্তি এবং এক শিশু নিহত হয়েছে।।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি