৬ মে ২০২৬

রাজউক চেয়ারম্যান

‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:১৪ এএম
‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো’

 

বাংলাপ্রেস ডেস্ক: গত শুক্রবার, ২১ নভেম্বর রাজধানীতে আঘাত হানা ভূমিকম্প যদি আর দশ সেকেন্ড স্থায়ী হতো, তবে সমগ্র ঢাকায় বিপর্যয় নেমে আসত বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিঙ ভেঙে তিনজন নিহত হওয়া স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।


রিয়াজুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি কাজ। পরে ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে।’

তিনি আরও জানান, ‘সরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের মধ্যে ১৪২টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরূপণে এখনও সুনিশ্চিতভাবে রাজউকের কাছে নেই।’


রাজউক চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, পুরান ঢাকার রেলিং ভেঙে পড়া ভবনের মালিকের কাছে ভবনের নকশা অনুমোদনসহ সব প্রাসঙ্গিক নথি প্রদানের অনুরোধ করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘সাত দিনের মধ্যে যদি এটি দেখানো না হয়, তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজউক।’

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি