৫ মে ২০২৬

ভুটানকে হারাল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ভুটানকে হারাল বাংলাদেশ
বাংলাপ্রেস,ঢাকা: ২০২৩ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। এর আগে সিঙ্গাপুরকে হারিয়েছে লাল-সবুজের ছেলেরা। কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে আক্রমণে ব্যতিব্যস্ত করে বাংলাদেশি যুবারা। বেশিক্ষণ দেরি করতে হয়নি, খেলার দশম মিনিটে নাজিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডানপাশ থেকে বাদশা মিয়ার দারুণ এক ক্রসে হেডে ভুটানের গোলরক্ষককে ফাঁকি দেন নাজিম। এগিয়ে যাওয়ার পরেই অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ভুটান। অবশ্য পারেনি সমতায় ফিরতে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে যুবারা। অবশেষে টানা আক্রমণ করার সুফল পায় বাংলাদেশ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি