৯ মে ২০২৬

ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে: আজাদ মজুমদার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে: আজাদ মজুমদার
বাংলাপ্রেস ডেস্ক: ভবিষ্যতে ভুল বা মিথ্যা সংবাদ প্রচার করলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত যে সংবাদ সম্প্রতি প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কেউ যদি এখন থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদমাধ্যমগুলোকে ভুল খবর প্রকাশের জন্য পাঠকের কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছে। এ সময় গুম ও নিখোঁজদের বিষয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, র‍্যাবের গোয়েন্দা ইউনিট সবচেয়ে বেশি গুমে জড়িত ছিল। তাদের অনেক সদস্য ভালো পোস্টিং ও পদোন্নতির জন্য গুম-হত্যায় অংশ নিয়েছেন। প্রেস সচিব আরও জানান, “গুমের ভয়াবহতা বোঝাতে গণভবনে ‘হরর মিউজিয়াম’ তৈরি করা হবে।” এ ছাড়া নিখোঁজ তিন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার থেকে গুম কমিশনের প্রতিবেদন প্রকাশ শুরু হবে, যা ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি