ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভোটের আনুপাতে হতে হবে সংসদরের উচ্চ কক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
অভ্যুত্থানের শহীদ ১১ জনের পরিবারের সাথে সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাক বাংলোতে সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। খোঁজ-খবর নেন স্বজনদের। পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
এসময় নাহিদ বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে জুলাই সনদে। উচ্চ কক্ষ ভোটের আনুপাতিক হারে হতে হবে, আসন অনুসারে হওয়া যাবে না। এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ সাক্ষর হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাহিদ। এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদে সাক্ষরের বিষয়টি বিবেচনা করা হবে।
শহরের তমালতলা এলাকা থেকে বের হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে শেষ হবে ফৌজদারি এলাকায়। পরে সেখানে পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এরপর রওনা হবেন ময়মনসিংহের উদ্দেশে। এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি